1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আহত ৩০ চকরিয়ায় বিভিন্ন অপরাধে জড়িত ৬ আসামীকে গ্রেফতার করেন পুলিশ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন মেধাকচ্ছপিয়ায় পাকা-বাড়ীর ভিত্তি প্রস্তর গুড়িয়ে দিল বনবিভাগ উন্নয়নের জোয়ারে ভাসছে চকরিয়া-পেকুয়া: প্রধানমন্ত্রী আসছেন ১৪ জুন বান্দরবান জেলা শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি বাড়ি ভস্মীভূত বাঁশ শ্রমিক আব্বাস উদ্দীনের জীবন সংগ্রামের গল্প চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আহত ৩০

  • পোস্টিং সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুই যাত্রীবাহী বাসের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বছর বয়সী এক শিশু ও এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত ৩০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ (সোমবার) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘এভারগ্রীণ পরিবহন’-এর একটি স্লিপার কোচ চকরিয়া উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘শরীফ এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাসের সাথে স্লিপার কোচটির মুখোমুখি  সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, শরীফ এন্টারপ্রাইজের বাসটির ছাদ শরীর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে মহাসড়কে ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা যাত্রীসাধারণের আর্তচিৎকার ও রক্তে রঞ্জিত হয়ে ওঠে।

ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় ইয়াহিয়া নামের মাত্র ১ বছর বয়সী এক শিশু। সে বান্দরবান জেলার লামা উপজেলার বানিয়ারছড়া এলাকার মঞ্জুর আলীর পুত্র। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোহাম্মদ আলী (২৫) নামের অপর এক যাত্রী। নিহত মোহাম্মদ আলী উখিয়া উপজেলার মরিচ্যা পাগলিরবিল এলাকার নুরুল ইসলামের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত শিশু ও নারীসহ অন্তত ২০ জনকে চকরিয়া সরকারি হাসপাতাল, মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক ইনকিলাব-কে জানান:
“দুর্ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

ভয়াবহ এই দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হলে হাইওয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com