1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
পেকুয়ায় এস আলম আর সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহত-৬ লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টের চীন যাত্রা মালুমঘাট বনাঞ্চলে চারা রোপন করেই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ২, আহত ৩০ চকরিয়ায় বিভিন্ন অপরাধে জড়িত ৬ আসামীকে গ্রেফতার করেন পুলিশ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র দুই জিমন্যাস্ট শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন মেধাকচ্ছপিয়ায় পাকা-বাড়ীর ভিত্তি প্রস্তর গুড়িয়ে দিল বনবিভাগ উন্নয়নের জোয়ারে ভাসছে চকরিয়া-পেকুয়া: প্রধানমন্ত্রী আসছেন ১৪ জুন বান্দরবান জেলা শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি বাড়ি ভস্মীভূত

পেকুয়ায় এস আলম আর সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহত-৬

  • পোস্টিং সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় এস আলম আর সিএনজির গাড়ীর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রামের আনোয়ারা হয়ে পেকুয়া,মাতামূহুরী-বদরখালী-মহেশখালীর যাতায়াত এবিসি সড়কের উপজেলার টইটং বাষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাতামুহুরি উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)।
আহতরা হলেন-পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২),মোঃ শাহেদ (২২),পাখি বেগম (৫৫) ও মোঃ রামিম (১০)।
স্থানীয় প্রত্যক্ণদর্শীরা-সকালে চট্টগ্রামগামী একটি সিএনজি ও বিপরীতমূখী এস আলম গাড়ী ঘটনাস্থল টইটং বাজার এলাকায় পৌঁছার সাথে-সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজি গাড়ী দুমুড়ে-মুচড়ে যায়।দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ফলে হতাহত হন ৬জন লোক।এমতাবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রার্থমিক চিকিৎসা শেষে আশংকাজনক হওয়ায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।চট্টগ্রামে পৌঁছার পূর্বেই দুইজন লোক মারা গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজি জব্দ করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেন।র্দুঘটনা কবলিত গাড়ী জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।এবিষয়ে দোষক্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্হা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com