জিয়াউল হক জিয়াঃ
চকরিয়ায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ব্যতীত) এর ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির অর্থ, বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এসব বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন দেলোয়ার।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, চকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী এবং চকরিয়া পৌরসভা যুবদলের সহ-সভাপতি এম সোহেল মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
Leave a Reply