1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত লামায় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চকরিয়ার উত্তর হারবাংয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: মানববন্ধন ও বিক্ষোভ চকরিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ লামা পৌরসভার সোয়া ১১ কোটি টাকা বাজেট ঘোষণা সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম চকরিয়ায় ‘জব ফেয়ার অনুষ্ঠান সম্পন্নঃ কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দুয়ার হাতি থাকলে বন নিরাপদ, তিন দিনের প্রশিক্ষণে জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার  লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন জীববৈচিত্র্য রক্ষায় হাতিকে বাঁচিয়ে রাখা মানুষের স্বার্থে প্রয়োজন 

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

  • পোস্টিং সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

চকরিয়ায় আঞ্চলিক মহাসড়কে নোহা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাহবুব ও রাসেল নামের দুই যুবক নিহত হয়েছে। নিহত মাহবুব রহমান(২৬) বরইতলী ইউনিয়নের মোহাজের পাড়া এলাকার আবুল কালামের ছেলে ও মোহাম্মদ রাসেল(২২) একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া-পেকুয়া- মগনামা আঞ্চলিক মহাসড়কের বরইতলী মোহাজের পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে বরইতলী মোহাজের পাড়া রাস্তার মাথায় মাহবুব ও রাসেল মোটরসাইকেল যোগে সড়ক পারাপারের সময় পেকুয়ার দিক থেকে আসা দ্রুতগামী একটি নোহা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহবুব ঘটনাস্থলেই মারা যায়। পরে রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,
চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। ঘাতক যানবাহন ও চালককে শনাক্ত এবং আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। লাশ দুটো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com