1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

বদরখালীতে ৬ ঘন্টার ব্যবধানে ছোটভাইয়ের পর বড়ভাইয়ের মৃত্যু

  • পোস্টিং সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের নবগঠিত মাতামূহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় একই পরিবারের দুই সহোদর ভাইয়ের ৬ঘন্টার ব্যবধানে মৃত্যু বরণ করেছেন।এতে পরিবার ও আত্মীয়-স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান,গত ১ জুলাই বড়ভাই মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।বড়ভাইয়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে,ছোটভাই মুজিবুর রহমান শোকে আচ্ছান্ন হয়ে হঠাৎ হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে পড়েন।পরেদিন বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে বাড়ীতে মুজিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।এরপর বাড়ীর লোকজন তার দাফন-কাফনের ব্যবস্হার প্রস্তুতি নিচ্ছেন।ঠিক ওই রাতের ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার বড়ভাইয়ের মৃত্যু বরণ করেন।
একই দিনে ৬ঘন্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবার,আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতন বিরাজ করছে। এমন হৃদয়বিদারক ঘটনায় আশ্চর্য হলো এলাকাবাসী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com