1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
ব্র্যাক ব্যাংকের চকরিয়া শাখার ২৫ বছর পূর্তি ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণ মাতামুহুরীতে শিশু অপহরণচেষ্টা: যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্ঠায় পেকুয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আট কোটি টাকার বরাদ্দ খুটাখালীতে ছোটভাইয়ের দা’র কূপে খুন হলো বড়ভাই বদরখালীতে ৬ ঘন্টার ব্যবধানে ছোটভাইয়ের পর বড়ভাইয়ের মৃত্যু লামায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক উপহার বিতরণ লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমের বিরোধীয় জমি বিরোধ সমঝোতায় মিটেছে  সালাহ উদ্দিন আহমদ উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য … পেকুয়ায় বৃদ্ধ আবু তাহেরকে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা

ব্র্যাক ব্যাংকের চকরিয়া শাখার ২৫ বছর পূর্তি ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি চকরিয়া শাখার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৫টায় চকরিয়া পৌর শহরের চিরিংগায় শাখা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক মোঃ ইমরানুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রাহক সেবার অনন্য মান ও বিশ্বস্ততার কারণে ব্র্যাক ব্যাংক আজ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে শীর্ষস্থান অধিকার করতে সক্ষম হয়েছে। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের এই দীর্ঘ পথচলার মূল চালিকাশক্তি।” আগামী দিনগুলোতেও প্রযুক্তিবান্ধব ও আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের পাশে থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
গ্রাহক সমাবেশে উপস্থিত গ্রাহকদের পক্ষ থেকে ব্যাংকের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ ও ইমরানসহ বেশ কয়েকজন স্থানীয় গ্রাহক। তাঁরা চকরিয়া শাখার গ্রাহকবান্ধব পরিবেশ এবং কর্মকর্তাদের আন্তরিক সেবার ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের দূরদর্শী চিন্তা ও ব্যাংক প্রতিষ্ঠার জনবান্ধব কার্যক্রমের ওপর একটি বিশেষ তথ্যচিত্র (ভিডিও) প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনীর পর আমন্ত্রিত অতিথি ও গ্রাহকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে রজতজয়ন্তীর কেক কাটেন শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা।
উক্ত অনুষ্ঠানে চকরিয়ার ব্যবসায়ী, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অর্ধশতাধিক সম্মানিত গ্রাহক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com