1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
মাতামূহুরীতে ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা খুন লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু চকরিয়ায় পাহাড় ধসে ২ জনের মৃত্যু চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ : চরম জনর্দূভোগ চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন সরইতে ব্রীজের সড়ক ভেঙে বিচ্ছিন্ন দুর্ভোগে প্রায় ৫০০ পরিবার খুটাখালীতে ভাই হত্যার তিনদিন পরে হত্যা মামলা রেকর্ড বান্দরবানে টানা বৃষ্টিতে বিপর্যস্ত , লামা-আলীকদম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ব্র্যাক ব্যাংকের চকরিয়া শাখার ২৫ বছর পূর্তি ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণ

মাতামূহুরীতে ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা খুন

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ
​কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় বসতভিটার চলাচল রাস্তার বিরোধের জেরে ভাতিজাদের ছুরিকাঘাতে আবুল হাশেম (৪৫) নামের চাচা খুন হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ জুলাই) সকাল ১১টার দিকে আহত ব্যক্তি চমক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
নিহত-আবুল হাশেম (৪৫) উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ায় মরহুম ইউছুফ আলীর ছেলে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, গত সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে আবুল হাশেমের ওপর অতর্কিত হামলা চালায় তাঁর দুই ভাতিজা মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেল। হামলার একপর্যায়ে ঘাতকরা ধারালো ছুরি দিয়ে চাচা আবুল হাশেমের পেটে আঘাত করলে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যায়।রক্তাক্ত অবস্থায় স্হানীয়দের সাহায্য তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।সেখানে তিনদিন ধরে চিকিৎসা চলার পরও হাশেমের মৃত্যু হয়েছে।
​এলাকাবাসীর দাবি-এই হত্যাকান্ডের সাথে জড়িত অভিযুক্ত সোহেল (২২), রাসেল (২৮) অবিলম্বে গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এবিষয়ে মাতামূহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ বলেন,বসতভিটার চলাচল রাস্তা নিয়ে ভাতিজারা চাচাকে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করেছে।এরপর থেকে ঘাতকেরা এলাকা থেকে পলাতক রয়েছে।তিনদিন পরে আহত লোকটি চিকিৎসাকালে মারা যান শুনেছি।অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com