1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

  • পোস্টিং সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়াতে (১ নং ওয়ার্ড) আনোয়ার হোসেন মেম্বার এর ব্যক্তিগত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১২ জুলাই) বিকালে ইমনের দোকানে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র, দুস্থ ৭০ পরিবারে মাঝে ৭ কেজি করে চাউল বিতরণ করা হয়।

বমু বিলছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আনোয়ার হোসেন এর নিজ অর্থায়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ইউপি মেম্বার আনোয়ার হোসেন মেম্বার জানান, সরকারি অনুদানের পাশাপাশি আমার এলাকায় যাতে সবাই সাহায্য পায়, সেজন্য নিজ অর্থায়নে এ চাউল বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com