জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহি খুটাখালী বাজার।স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে বিভিন্ন পয়েন্টে ২১টি সিসি-ক্যামেরা বসিয়ে ছোট-বড় অপরাধ নিয়ন্ত্রণে আনার চেষ্টা বেসরকারি বাজার পরিচালনা কমিটির।সেই সাথে কমিটির দায়িত্বশীলদের নিজ অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ ওষুধ ছিটানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ ওষুধ ছিটানো হয়।
সরেজমিনে গেলে দেখা যায়-খুটাখালী বাজারের বিভিন্ন পয়েন্টে ২১টি সিসিটিভি ধারণকৃত ক্যামেরা বসানো হয়েছে।কমিটির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো-ব্যবসায়ীদের জানমাল নিরাপত্তা,চুরি,ছিনতাই,ডাকাতির মত অনাকাঙ্খিত ঘটনা শণাক্তের মাধ্যমে নিরাপত্তা বলয় তৈরী করা।এছাড়াও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ কীটনাশক মশক ওষুধ ছিটানো হয়েছে।যে কাজগুলো অতিতের কোন কমিটি করিয়ে দেখাতে পারেনি।বাজার কমিটির যুগোপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী সহ স্হানীয় বাসিন্দারা।
এবিষয়ে খুটাখালী বাজার বেসরকারি পরিচালনা কমিটির সভাপতি বেলাল উদ্দিন,সেক্রেটারী শীষ মোহাম্মদ রাশেল সহ বিভিন্ন পদে দায়িত্বরতরা জানান-খুটাখালী বাজারের ব্যবসায়ীদের জানমাল নিরাপত্তা,চুরি,ছিনতাই,ডাকাতি,ইভটিজিং,মাদকাসক্ত ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কমিটির লোকজন বসে সিদ্ধান্ত নিয়ে সিসিটিভি বসিয়েছি।যে কেউ করেনি,সে কাজ আমরা করিয়ে ব্যবসায়ীদের সুবিধা আর নিরাপত্তা বেষ্টনী তৈরী চেষ্টা করছি।
এছাড়াও বাজারের অধিকাংশ ব্যবসায়ী ডেঙ্গু আক্রান্ত হয়েছে।তৎমধ্য নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ী মারা যান।কিছু ব্যবসায়ী দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এখন সুস্হতার অনুভব করলেও,কয়েকজন ব্যবসায়ী এখনো অসুস্থ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।যে কারণে আমরা কমিটির লোকজন নিজদের অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন দেলোয়ার সহযোগিতায় পৌর-শহরে কীটনাশক ছিটানো লোকজন দেওয়াতে মঙ্গলবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাজারের প্রত্যক ড্রেইন,ময়লা-আর্বজনার স্তুপ সহ খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা,কিশলয় আর্দশ শিক্ষা নিকেতন (স্কুল),আল মরমুজ লেচুমা করিম দাখিল মাদ্রাসা ও মিলেনিয়াম স্কলারস স্কুলের বাউন্ডারি ভিতরে এই ডেঙ্গু প্রতিরোধ কীটনাশক মশক ওষুধ ছিটানো হয়েছে।তাই আমাদেরকে আন্তরিক ভাবে সহযোগিতা করার জন্য ইউএনও মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাজার পরিচালনা কমিটি।
Leave a Reply