1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণ মাতামুহুরীতে শিশু অপহরণচেষ্টা: যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্ঠায় পেকুয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আট কোটি টাকার বরাদ্দ খুটাখালীতে ছোটভাইয়ের দা’র কূপে খুন হলো বড়ভাই বদরখালীতে ৬ ঘন্টার ব্যবধানে ছোটভাইয়ের পর বড়ভাইয়ের মৃত্যু লামায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক উপহার বিতরণ লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমের বিরোধীয় জমি বিরোধ সমঝোতায় মিটেছে  সালাহ উদ্দিন আহমদ উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য … পেকুয়ায় বৃদ্ধ আবু তাহেরকে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি র‌্যাবের

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

অনলাইন ডেস্ক :
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি চলছে। এ বছরের পর এগুলো (কালোবাজারি) আর থাকবে না।

তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে নজরদারি বাড়িয়েছি। আমরা মোবাইল ট্র্যাকিং চালু রেখেছি। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনে আমাদের টিম কাজ করছে।

১৩ জুন, বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কমান্ডার আরাফাত ইসলাম বলেন, এ বছর দূরপাল্লার (আন্তঃনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে।

তিনি বলেন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে, মোবাইল টিম রয়েছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের অনুরোধ করব আপনাদের যেকোনো অভিযোগ থাকলে জানান, র‌্যাব আপনার পাশেই আছে।

তিনি আরও বলেন, রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন। যাত্রীদের হয়রানি বিশেষ করে নারী হয়রানি যেন না হয় সে বিষয়ে র‌্যাব কাজ করে যাবে। বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। আপনারা (যাত্রী) অপরিচিত কারও সঙ্গে সখ্য গড়ে তুলবেন না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com