1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

ড. ইউনূসসহ ১৪ উপদেষ্টা শপথ নিলেন

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
Lavc58.53.101

বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ১৪ উপদেষ্টা শপথ নিয়েছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকারে মোট ১৭ জন উপদেষ্টা থাকবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ১২ মিনিটে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

শুরুতে মুক্তিযুদ্ধ, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে পাঠ করা হয়।

তারপর প্রধান উপদেষ্টা ইউনূসকে শপথবাক্য ও গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি শপথ নেওয়ার পর বাকি উপদেষ্টারা শপথ নেন।

বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা ও ফারুকী আযম ঢাকার বাইরে অবস্থান করায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকারে মোট ১৭ জন উপদেষ্টা থাকবেন বলে জানা গেছে।

বাকি ১৬ উপদেষ্টা হলেন সালেহ উদ্দিন আহমেদ; ড. আসিফ নজরুল, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; আদিলুর রহমান খান; হাসান আরিফ; তৌহিদ হোসেন; সৈয়দা রিজওয়ানা হাসান; মো. নাহিদ ইসলাম, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন; ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন; সুপ্রদীপ চাকমা; ফরিদা আখতার, মানবাধিকার কর্মী; বিধান রঞ্জন রায়; আ. ফ. ম. খালিদ হাসান; নূরজাহান বেগম; শারমিন মুরশিদ ও ফারুকী আযম।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অতিথিরা আসতে শুরু করেন। পূর্ব ঘোষণা অনুসারে ৪০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

এর আগে ৭ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ রাত ৮টায় শপথ নেবেন বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সোমবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com