1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড়ভাই নিহত পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাইঃ নগদ টাকাসহ ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত পেকুয়ায় সোনালী ব্যাংকের কৃষিঋণে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টেকনাফ থেকে যাত্রা ছিল মালয়েশিয়া;কিন্তু ৭২যাত্রীকে ৭দিন পর নামিয়ে দিল লাবনী পয়েন্টঃআটক-২৮ মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ২জনকে আটক করেন কোস্ট গার্ড চকরিয়ায় তৃতীয়বারের মতো নব প্রজন্ম নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন  রামুতে ছাগলে ধান খাওয়ার জেরধরে এক গৃহিণীর মাথা ফাটল যুবক খুটাখালীর মধ্যম-গর্জনতলী যুব ঐক্য সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির চকরিয়া শাখার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চকরিয়া শাহ উমরাবাদ কিংস এরিনা ফুটবল টার্ফে এ খেলা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুটি দল গঠন করা হয়। এ টিমের অধিনায়কের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন এবং বি টিমের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আবুল মনসুর মোঃ মহসিন।

খেলায় দুই দলের ৮ জন করে খেলোয়াড় অংশ নেন। ৩০ মিনিট করে দুই অর্ধে এক ঘণ্টার খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেন। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় পায় সভাপতি মনসুর মহসিনের নেতৃত্বাধীন বি টিম। রানারআপ হয় সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের নেতৃত্বাধীন এ টিম।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভা। সভায় উদ্বোধক ছিলেন,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া শাখার উপদেষ্টা প্রবীণ সাংবাদিক ইবনে আমিন, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এম জাহেদ চৌধুরী,
প্রধান বক্তা ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম সম্পাদক মনসুর মহসিন। অতিথিরা বিজয়ী ও বিজিত দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন ।

খেলাধুলার মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রতি সপ্তাহে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজন করা হবে বলে জানান সংগঠনের সভাপতি আবুল মনসুর মোঃ মহসিন ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন।##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com