1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
ডুলাহাজারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লামায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড়ভাই নিহত পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাইঃ নগদ টাকাসহ ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত পেকুয়ায় সোনালী ব্যাংকের কৃষিঋণে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টেকনাফ থেকে যাত্রা ছিল মালয়েশিয়া;কিন্তু ৭২যাত্রীকে ৭দিন পর নামিয়ে দিল লাবনী পয়েন্টঃআটক-২৮ মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ২জনকে আটক করেন কোস্ট গার্ড চকরিয়ায় তৃতীয়বারের মতো নব প্রজন্ম নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন 

লামায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করে উপজেলা প্রশাসন। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হয়েছে। সুযোগ বুঝে দিন রাতে এসব বালু চট্টগ্রামসহ বিভিন্ন জেলা উপজেলায় পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তিনি সাতটি স্থানের ১ লাখ ৮০ হাজার ফুট বালু জব্দ করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী সোমাইয়া আক্তার বলেন, ‘লামায় যোগদানের পর অবৈধ বালুর বিরুদ্ধে এটি আমার প্রথম অভিযান। উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালানো হবে। অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com