জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের রাহাত আলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই হয়ে গেল একটি বসতঘর।এতে ঘরে থাকা নগদ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছেন বলে ধারণা স্হানীয়দের।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্হানীয় বাসিন্দারা জানান, রাহাত আলী পাড়ার বাসিন্দা নুরুল হকের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পেয়ে সবাই আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হন।কারণ মূর্হুতে আগুন শিখার তীব্রতা ছড়িয়ে পড়েন।তখন আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পেকুয়া ফায়ার সার্ভিসের কার্যালয়ের ইনচার্জ শফিউল আলম বলেন,মগনামায় এক বসতঘরে আগুন লেগেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার যান।ফায়ার কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
Leave a Reply