1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
ডুলাহাজারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লামায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড়ভাই নিহত পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাইঃ নগদ টাকাসহ ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত পেকুয়ায় সোনালী ব্যাংকের কৃষিঋণে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টেকনাফ থেকে যাত্রা ছিল মালয়েশিয়া;কিন্তু ৭২যাত্রীকে ৭দিন পর নামিয়ে দিল লাবনী পয়েন্টঃআটক-২৮ মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ২জনকে আটক করেন কোস্ট গার্ড চকরিয়ায় তৃতীয়বারের মতো নব প্রজন্ম নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন 

ডুলাহাজারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে বাস-স্টেশনে আগুনে পুড়ে চার দোকানী এখন সহায় সম্বল হারিয়ে নিঃস্ব।এতে প্রায় ২০ লাখের অধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টার দিকে ডুলাহাজারা বাস-স্টেশন সংলগ্ন মিনি ফুটবল স্ট্রেডিয়ামের লাগোয়া দক্ষিণ পাশে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী খালেদ চৌধুরী জানান-ভোররাতে হঠাৎ আগুনের শিখা ও লেলিহান দেখে স্হানীয় বাসিন্দারা চিল্লাচিল্লি শুরু করেন।পরে স্হানীয়রা এগিয়ে এসে আগুন নিভাতে ব্যর্থ হন।কারণ আগুনের তীব্রতা এতবেশী কাছে যাওয়া সম্ভব হয়নি।তবুও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিল।এসময়ের মধ্যে চারটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে বাকী আগুন নিয়ন্ত্রণ করেন।
ব্যবসায়ীদের মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন।
তিনি আরো জানান-সাইমুন,আইমন,বেলাল ও শফিক নামের দোকানীরা ব্যবসায়ী থেকে নিঃস্ব হয়ে পড়েছে।আমি সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবসা হারা দোকানদারের পাশে দাঁড়ানোর বিনয়ী অনুরোধ জানাচ্ছি।
ডুলাহাজারার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন-আগুন লেগে মূর্হুতের মধ্যে চারটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।ব্যবসায়ীরা জানান,আগুন পুড়ে তাদের ২০ লাখের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।আমি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com