1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

আন্দোলনে আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: সারজিস

  • পোস্টিং সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  1. অনলাইন ডেস্ক ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, কোটা সংস্কার ও তৎপরবর্তীতে সরকার পতনের এক দফা আন্দোলনে আহতদের তালিকা হচ্ছে। আহতদের চিকিৎসার দায়িত্বও রাষ্ট্র নেবে বলে জানান তিনি।

শুক্রবার বিকাল তিনটার দিকে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মাহিন সরকার, হাসিব আল ইসলাম, রিফাত রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমন্বয়করা ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের খোঁজখবর নেন এবং তাদের তালিকা করেন। এরপর ঢামেকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়করা।

সেখানে সমন্বয়ক সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশে এসেই আমাদের বলেছেন, তোমরা দেশের প্রত্যেকটি জায়গায়, হাসপাতালে এবং অন্যান্য জায়গায় যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কাছে যাও। তোমরা খোঁজ নাও এবং একটি বাস্তবসম্মত তালিকা আমাদের দাও।

সারজিস বলেন, এই মানুষগুলোর গুরুত্ব আমাদের কাছে সবার আগে। আমরা রাষ্ট্র গঠনে যাব ওই মানুষগুলোর খোঁজখবর নেওয়ার পরে। তালিকা তৈরি হওয়ার পরে। সেজন্য আমরা ঢাকা মেডিকেলে এসেছি। আমাদের সমন্বয়ক দলের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় এরই মধ্যে যাওয়া শুরু করেছেন এবং পরবর্তীতেও যাবেন।

সারজিস আরও বলেন, আমাদের ভাইয়েরা, যাদের খোঁজখবর এতদিন আমরা নিতে পারিনি। আজ থেকে আমরা তাদের দায়িত্ব নিচ্ছি। তাদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে। কারণ, রাষ্ট্র বিনির্মাণের যুদ্ধে অংশ নেওয়ায় আজ তাদের এ অবস্থা হয়েছে। তারা চব্বিশের আন্দোলনের যোদ্ধা, শহীদ এবং নেতা।

ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, আমরা শুধু সমন্বয় করেছি। তারা জীবন দিয়েছে বলে আমাদের ওই তাড়না এসেছে যে, আমাদের কিছু করতে হবে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, রাজনীতির মাঠে আমরা বরাবরই অসংখ্য শো-অফ দেখেছি। কোথাও গিয়ে কয়েকজনকে দেখে চলে আসা হয়। আমরা সেটি করতে আসিনি। আমরা কয়েকটি দল ভাগ করে দিব। তাদের মধ্যে ওয়ার্ড ও হাসপাতাল ভাগ করে দেওয়া হবে।

সারজিস বলেন, আমরা যাব এবং আহতদের একটি তালিকা করা হবে। অর্থ্যাৎ, আমরা আমাদের কাজও করতে চাই, একইসঙ্গে হাসপাতালে আহত ভাই-বোনদের যাতে কোনো অসুবিধা না হয়, সেটিও খেয়াল রাখা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com