1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

বান্দরবান জেলা পরিষদের কার্যক্রম শুরু

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও দুর্নীতিবাজ সদস্যদের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘটের মধ্যে তিনদিন বন্ধ থাকার পর জেলা পরিষদ কার্যালয় অফিসের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জেলা পরিষদে অবস্থান ধর্মঘট পরিদর্শনে যান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। পরে নাগরিক সমাজের দাবি আশ্বস্ত পর পুনরায় অফিস কার্যক্রম শুরু হয়।

অভিযোগ পাওয়া যায়, দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ও সকল দুর্নীতিবাজ সদস্যদের অপসারণ করে অন্তর্বর্তী সরকারের কাছে জেলা পরিষদ গঠনের দাবিতে অবস্থান ধর্মঘট করে পার্বত্য চট্টগ্রামের নাগরিক সমাজ। এরপর থেকে জেলা পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। টানা তিনদিন পর জেলা পরিষদে অবস্থান ধর্মঘট পরিদর্শনে যান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহসহ অন্যান্যরা। সেখানে ক্ষুব্ধ নাগরিক সমাজের নেতাকর্মীদের সাথে দাবি নিয়ে কথা বলে প্রশাসন। এসময় নাগরিক সমাজের সকল দাবি মেনে নেয়ার আশ্বস্তের পর জেলা পরিষদ কার্যালয়ের তালা খুলে দেন নাগরিক সমাজ।

এসময় ক্ষুব্ধ জনতার প্রতি আশ্বস্ত করেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবুর রহমান। তিনি বলেন, এই কয়েকদিন এখানে ব্যানার টাঙ্গিয়ে আন্দোলন করেছি এবং জেলা পরিষদের প্রবেশ পথ বন্ধ করে রেখেছি, তাছাড়া অফিসে ভিতরে সবধরনে দপ্তরি কার্যক্রম অচল ছিল। জেলা প্রশাসক মহোদয় আমাদের কর্মসূচিকে আমলে নিয়ে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। এতে আমরা মনে করি, দাবি-দাওয়া নিয়ে চারদিনে আন্দোলনে ফলপ্রসূ হয়েছে। তাই এই মুহূর্ত থেকে জেলা পরিষদে সব ধরনে অফিসে কার্যক্রম খুলে দেওয়া হয় বলে জানান এই পার্বত্য নেতা।

ক্ষুব্ধ জনতা উদ্দেশ্যে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, অবস্থান ধর্মঘটের বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করেছি এবং পার্বত্য মন্ত্রণালয়ের বিষয়য়ক উপদেষ্টা সাথেও আলোচনা হয়েছে। বিস্তারিত প্রতিবেদন পৌছে গেছে। এবং সেখান থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে, এই বিষয়ে কাজ অলরেডি শুরু হয়েছে। আপনাদের দাবি-দাওয়া নিয়ে ইতিমধ্যে পার্বত্য মন্ত্রণালয় অবগত আছে এবং খুব গুরুত্বের সাথে এই কাজ শুরু করছেন। অতি শীঘ্রই সুরাহা হবে বলে আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com