1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত লামায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার চকরিয়ায় উচ্ছেদের পর মুরগির খামারে আগুন, প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন রাস্তার পাশে পানিভর্তি ড্রেইনে পড়ে ইমন নামের এক শিশুর মৃত্যু লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ শুরু বান্দরবানে ফেরা বম পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এলো রুমা জোন

সাবেক বিচারপতি মানিক ভারতে পালানোর সময় আটক

  • পোস্টিং সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে  আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের ডনা সীমান্ত দিয়ে  ভারতে পালানোর বিজিবি তাকে আটক করে।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি মানিক। তিনি বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর’।

জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচারসহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দেন তিনি। যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে।

বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আই-তে প্রচারিত টকশোতে মানিক ঔদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য ও আচরণ করেন, যা সারা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

মামলার বাদী রবিউল হাসান পলাশ গণমাধ্যমকে বলেন, সাবেক বিচারপতি মানিক জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় নিয়ে মিথ্যাচারসহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দিয়েছেন। তাই এই মামলা দায়ের করেছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com