1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

আলীকদম সেনাজোনের অর্থ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • পোস্টিং সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের আলীকদমে সেনাজোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, গরীব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর ) বেলা ১১টার সময় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে সর্বমোট ২ লাখ ৫৪ হাজার ৩৫২ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মো. শওকাতুল মোনায়েম, পিএসসি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়, দরিদ্র জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান আছে ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com