1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

চকরিয়ায় বাবার কাঁধে ছেলের লাশ

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে হাফেজখানার ছাত্র তাবিদুল হোসেন নাসিম (১২) এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
সলিলসমাধিত-তাবিদুল হোসেন নাসিম(১২) উপজেলার সাহারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার মাওলানা তাছুদ্দুক হোসাইন এর ছেলে।
সলিলসমাধিত নাসিম চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ হেফজখানার ছাত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় ওয়ার্ডের জনপ্রতিনিধি মনজুর আলম। তিনি বলেন-ছুটিতে এসে দুপুরে বাড়ির কাছে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান নাসিম। জোহরের নামাজের জন্য মুসল্লিরা অজু করতে গিয়ে পানিতে নাসিমকে ভাসতে দেখে। এমতাবস্থায় ছেলেটিকে স্হানীয় লোকজন উদ্ধার করে স্হানীয় চিকিৎসকের কাছে নিলে হাফেজখানার ছাত্র নাসিমকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। আকস্মিক মৃত্যুতে একমাত্র ছেলেকে কাধে করে জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজ শেষে ছেলেকে কবরের শায়িত করল শোকাহত বাবা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com