1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ার বমু বিলছড়িতে বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত রবিবার বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও প্রার্থী যারা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি

চকরিয়ার বমু বিলছড়িতে বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল,২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. মিজানুল হক। এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এম মোবারক আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মতলব, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. নূরুল আবছার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবির আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি রহিম উল্লাহ (রহিম মেম্বার), স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাগর ও ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান তানভীরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তাদের মধ্য থেকে ত্যাগী, যোগ্য, জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতাদের নেতৃত্বে আনার বিষয়েও গুরুত্ব দেন স্থানীয় নেতারা।
এদিকে, কাউন্সিলকে ঘিরে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে আটজন প্রার্থী নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।
সংশ্লিষ্ট নেতাকর্মীদের মতে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক তৎপরতা ও নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের আগ্রহেরই প্রতিফলন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com