1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাঁড়ি থেকে ১০ হাজার ইয়াবা

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মোঃ নাজমুল হুদাঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চিকনপাতা বাগান এলাকা থেকে ১ কাটন ইয়াবা টেবলেট জব্দ করেন বিজিবি। ৩৪ বিজিবি অধিনায়কের তত্বাবধানে বৃহস্পতিবার রাতে ১৩ লা মার্চ রাতে বাইশফাঁড়ি বিওপির জোয়ানরা গোপনে খবর পান মিয়ানমার থেকে মাদকের চালান আসছে।

বিজিবি জোয়ানরা উৎপেতে থাকে অন্তত ৩ ঘন্টা। পরে চোরাকারবারী এফডিএমএন সদস্যরা কাপড়ে মোড়ানো ইয়াবার পুটলি নিয়ে দ্রুত বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে চিকনপাতা বাগান নামক স্থানে পৌঁছলে বিজিবি জোয়ানরা তাদের আটকের চেষ্টা করে। টের পেয়ে এফডিএমএন সদস্যরা দ্রুত জঙ্গলাকীর্ণ পথে বেয়ে পালিয়ে যায়।
বিজিবি তাদের ফেলে যাওয়া কাপড়ে মোড়ানো ইয়াবার কাট টি জব্দ করে।যাতে ১০ হাজার ইয়াবা ছিল। এ বিষয়ে যথা নিয়মে আইনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো. ফারুখ হোসেন খান বলেন, বাইশফাঁড়ির চিকনপাতা এলাকা থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করেন তার অধীনস্থ জোয়ানরা।যা আগে থেকে তার কাছে খবর ছিল। এভাবে রাত-দিন তার জোয়ানদের তিনি সতর্ক রেখেছেন। যাতে এক পিস ইয়াবা টেবলেটও যেন এপারে না আসে। এছাড়া অন্যান্য পণ্য বা রোহিঙ্গা অনুপ্রবেশ না করে তার জন্যও ৩৪ বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com