1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল

চকরিয়ায় প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বর্ণাঢ্য বিদায়

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ার ফাঁসিয়াখালী খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোরশেদুল আলমকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ও নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে অবসর জনিত বিদায় জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে বুধবার (৩১ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বিশালাকৃতির মঞ্চ তৈরী করে প্রধান শিক্ষক মুরশেদুল আলমের অবসর জনিত বিদায়, বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাষ্টার আবুল কাশেম ফারুক কে সম্মাননা, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম শফিকুর রহমান (মরণোত্তর), অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব জহির আহমদ(মরণোত্তর), মোহাম্মদ হোসেন ও চিত্তরঞ্জন রুদ্র এবং সাবেক সভাপতি নজির আহমদ, সিরাজ উদ্দিন আহমদ, কামাল হোসেন (মরণোত্তর) ও আবুল মনসুর মোঃ মহসিন এর সম্মাননা, শিক্ষানুরাগী ও কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত কান্তি রুদ্র ও এনামুল হক নয়নের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মোঃ আলমগীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ.এস.এম মনির উদ্দিন, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদ, দর্পন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক তাপস রুদ্র, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইন, চিত্র রঞ্জন রুদ্র, সাবেক সভাপতি মাওঃ নজির আহমদ, সাবেক সভাপতি ও দাতা সদস্য সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মিজানুর রহমান, রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফা, প্রাক্তন ছাত্র মোসলেম উদ্দিন মোস্তাক, নাপিতখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হোসাইন নূরী, পিএইপি স্টীলের উপ-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয়দেব শীল (অর্জুন), চাটখিল থানার অপারেশন অফিসার অজয় দেব শীল, ডা. হিমেল রুদ্র হিমু (এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ও ডা. তৌহিদুল ইসলাম।

আলোচনায় অতিথিরা বিদায়ী প্রধান শিক্ষক মাষ্টার মোরশেদুল আলমের শিক্ষকতা পেশা জীবনের নানা স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের মাঝে বিদায়ী শিক্ষকদের বরণ, সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান, বই প্রদান, মানপত্র পাঠ, বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান সহ নানাবিধ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মাষ্টার মোরশেদুল আলমকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মহিউদ্দিন, ওমর ফারুক, জাহেদ, মান্নান, রুকন, সৌরভ, রিফাত, মিজবা, শরীফ, বাবুল, রুপন, রনধীর, শ্রীধন, সাইমুন, সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত বিদায়ী প্রধান শিক্ষক মোরশেদুল আলম উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুরু থেকে (১৯৮৮ সাল) চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত ৩৭ বছর ১ মাস কর্মরত ছিলেন। তিনি শিক্ষকতা পেশা জিবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com