1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামায় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ চকরিয়ার উত্তর হারবাংয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: মানববন্ধন ও বিক্ষোভ চকরিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ লামা পৌরসভার সোয়া ১১ কোটি টাকা বাজেট ঘোষণা সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম চকরিয়ায় ‘জব ফেয়ার অনুষ্ঠান সম্পন্নঃ কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দুয়ার হাতি থাকলে বন নিরাপদ, তিন দিনের প্রশিক্ষণে জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার  লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন জীববৈচিত্র্য রক্ষায় হাতিকে বাঁচিয়ে রাখা মানুষের স্বার্থে প্রয়োজন  হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু 

লামায় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • পোস্টিং সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবানের লামায় অবস্থিত মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টা, মারধর, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে থানায় লিখিত অভিযোগ ( আবেদন) জমা পড়েছে।
অভিযোগকারী আবু ছিদ্দিক (৩৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিন্দাবাজার এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৫ জুন দুপুরে তিনি তার পরিচিত দুই নারী পর্যটককে নিয়ে মানিকপুর ঘাট থেকে নৌকা ভ্রমণে বের হন। ভ্রমণকালে সঙ্গে থাকা এক নারী পর্যটকের হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে জরুরি পরিস্থিতিতে তারা নিকটস্থ মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে আশ্রয় নেন।

অভিযোগ অনুযায়ী, রিসোর্টে প্রবেশের পর রিসোর্টের মালিক রাশেদ কৌশলে তাদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে অসুস্থ নারী পর্যটকের সঙ্গে আপত্তিকর আচরণ ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এতে বাধা দিলে আবু ছিদ্দিককে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এ সময় অভিযুক্তরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সঙ্গে থাকা দুই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাথরুমে নিয়ে গিয়ে জোরপূর্বক আপত্তিকর ছবি ধারণ করে। এছাড়া তাদের কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ১ হাজার টাকা আদায় করা হয়। পাশাপাশি তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি প্রকাশ করা হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির কথাও অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী ও সঙ্গে থাকা নারী পর্যটকরা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে বিষয়টি নিয়ে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে লামা রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক বলেন, “ভুক্তভোগীদের আইনি সহযোগিতায় সর্বোচ্চ সহায়তা করা হবে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো।”
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com