1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস নয়—এই বার্তা দিয়েই আলীকদমে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট। বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগে পাঁচটি ওষুধের দোকানকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে আরও ১০–১২ জন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের আইন লঙ্ঘণ না ঘটে।

বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত আলীকদম চৌমুহনী মোড় ও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। অভিযানে কক্সবাজার ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ এবং আলীকদম থানার এসআই আব্দুস ছালাম-এর নেতৃত্বাধীন টিম সহযোগিতা করে।

মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়ায় অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। যেসব প্রতিষ্ঠানে তুলনামূলক বেশি অনিয়ম ধরা পড়েছে, তাদের বেশি অর্থদণ্ড করা হয়েছে; আর যেসব প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত কম অনিয়ম পাওয়া গেছে, তাদের কম অর্থদণ্ড করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আহমদিয়া মেডিকেল হল (২,০০০ টাকা), নোমান মেডিকো (১,৫০০ টাকা), জসিম ফার্মেসি (১,০০০ টাকা), ইসলামিয়া ফার্মেসি (২,৫০০ টাকা) এবং মাতামুহুরী মেডিকো (১০,০০০ টাকা)। সর্বমোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com