1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামার সরইতে যৌথ অভিযানে এক পিকআপ কঁচি বাঁশ পুরুল খাদ্য জব্ধ বমু বিলছড়িতে ৬০০ বন্যাদুর্গত পরিবার পেল ত্রাণসামগ্রী আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান ও জরিমানা চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার

লামার সরইতে যৌথ অভিযানে এক পিকআপ কঁচি বাঁশ পুরুল খাদ্য জব্ধ

  • পোস্টিং সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার সরই বনবিট ও পুলিশের যৌথ অভিযানে এক পিকআপ ভর্তি কঁচি বাঁশ বা বাঁশ পুরুল খাদ্য করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩ টায় কেয়াজু পাড়া বাজারের উত্তর পাশে মনুরটেক নামক রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অবৈধ কচি বাঁশ খাদ্য গাড়িসহ জব্ধ করা হয়েছে।

সরেজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানায়, বান্দরবানের টংগাবতীসহ অন্যান্য পাহাড়ি এলাকা হতে সংগ্রহ করা কচি বাঁশ একটি অসাধু চক্র বাণিজ্যিক ভিত্তিতে বাজারজাত করার উদ্দেশ্য এ কচি বাঁশ খাদ্য গাড়ির মাধ্যমে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তি লামার সরই বনবিট অফিস ও পুলিশ ফাঁড়ির লোকজনের অভিযানে এগুলো গাড়িসহ (গাড়ি নং লট-২০) আটক করে পরে সরই বনবিট অফিসে নিয়ে আছেন। এখনও সরই বন বিট অফিসে জব্দ করা অবস্থায় রয়েছে।

অসমর্থিত সূত্রে স্থানীয় কয়েকজন জানান, বাঁশের প্রজনন মাস (জুন,জুলাই ও আগষ্ট) এ তিন মাস পাহাড়ের প্রকৃতিকভাবে প্রচুর বাঁশ গজায় এবং এ সময় সরকারিভাবে বাশঁ কাটা ও পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ রকম অবৈধ অনৈতিক কাজ করা দেশের অনেক ক্ষতি। জব্ব করা বাঁশ পুরুল প্রায় ১০০০ কেজি হবে বলে জানান।
তারা আরও জানান এই এক গাড়ি বাঁশ পরিপক্ব হলে এ রকম ১০০ গাড়ি হবে। সে জন্য সংশ্লিষ্ট সকল ও সাধারণ মানুষের অনেক বেশি সচেতন থাকা জরুরি।

এসময় অভিযানে অংশ নেন সরই সরই বনবিট অফিসার মোঃ মিজানুর রহমান, ফোর্স হিসেবে ছিলেন সরই পুলিশ ফঁড়ির ইনচার্জ খন্দরকার সেলিম শাহরিয়ার,বন স্টাফ সিরাজুল ইসলাম, রনি কুমার সুশীল, নুরুল আলমসহ অন্যান্যরা।

এ বিষয়ে সরই বনবিট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে চালিয়ে গাড়িসহ জব্ধ করেছি। পাশাপাশি বন আইনে মামলা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com