1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি সভা অনুষ্ঠিত সিসি-ক্যামেরার নিয়ন্ত্রণে খুটাখালী বাজারঃ ছিটানো হলো ডেঙ্গু প্রতিরোধ ওষুধ লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী লামায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্রসহ নিহত ২ সরই কম্পোনিয়ায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্র চকরিয়ায় বসতভিটা দখলের চেষ্টা, বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত লামায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে কমিউনিটি সভা অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ বান্দরবানের লামা তথ্য অফিস কর্তৃক বাস্তবায়নাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বড়ুয়া পাড়ায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।২রা নভেম্বর, ২০২৬, সোমবার সভায় এসময় সহকারী তথ্য অফিসার লামা সার্কেল মোহাম্মদ রাশেদুল হক চৌধুরী অংশ নেন।

সভায় স্থানীয় জনগণের অংশগ্রহণে জনসচেতনতামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও তথ্য প্রদান করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে ঘরের আশপাশে পরিষ্কার পানি জমতে না দেওয়া এবং ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম, ডাবের খোসাসহ পানি জমতে পারে এমন পাত্র নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা ও র‍্যাশ দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। স্বচ্ছ-পরিষ্কার পানি জমতে না দেওয়া এবং দিনে-রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের উপর জোর দেওয়া হয়।

হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ উল্লেখ করে এর প্রাথমিক লক্ষণ—জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং পরবর্তীতে শরীরে র‍্যাশ দেখা দেওয়া সম্পর্কে সচেতন করা হয়। আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়।

যেহেতু নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি দণ্ডনীয় অপরাধ, সেহেতু নির্যাতনের ঘটনায় দরিদ্র ও অসহায় ব্যক্তিদের সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণের সুযোগ সম্পর্কে জানানো হয়।

শিশুর সঠিক বিকাশে পুষ্টিকর খাবার, মাতৃস্নেহ, নিরাপদ পরিবেশ ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। অটিজম কোনো রোগ নয়, বরং একটি বিশেষ ধরনের স্নায়ুবিকাশজনিত অবস্থা—এ বিষয়ে সচেতন করে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ, যথাযথ যত্ন ও প্রয়োজনীয় থেরাপির গুরুত্ব তুলে ধরা হয়।

জন্ম নিবন্ধনকে শিশুর প্রথম রাষ্ট্রীয় ও সামাজিক পরিচয় হিসেবে উল্লেখ করে জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষা সবার মৌলিক অধিকার হিসেবে ছেলে ও মেয়েশিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এছাড়া নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মাতৃত্ব ভাতা, ভিজিডি ও বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির নিয়ে আলোচনা করা হয়। কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ছয়টি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য এককালীন সর্বোচ্চ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সরকারি কর্মসূচি সম্পর্কেও জনগণকে অবহিত করা হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা এবং দুর্ঘটনায় গুরুতর আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সরকারি সুযোগ ও এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়া হয়।

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে শিশুদের পুকুর ও জলাশয়ের কাছে একা যেতে না দেওয়া, সাঁতার শেখানো এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সবশেষে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দুর্যোগ ও তাপপ্রবাহের সময় নারী ও শিশুর নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com