1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

টেকনাফে ফাঁকা গুলিবর্ষণ করে ব্যবসায়ী অপহরণ

  • পোস্টিং সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

টেকনাফ প্রতিনিধি।।

টেকনাফে ফাঁকা গুলিবর্ষণ করে অস্ত্রের মুখে মোহাম্মদ ইসলাম (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ে অবস্থান করা মুখোশধারী একদল সন্ত্রাসী।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় লেদা রোহিঙ্গা ক্যাম্প নম্বর ২৪ সংলগ্ন নিজ দোকান থেকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাকে নিয়ে যায়। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা বাধা দিলে সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করে।

অপহৃত মোহাম্মদ ইসলাম হ্নীলা ইউনিয়নের লেদা পূর্ব পাড়া মৃত কামাল হোছাইনের ছেলে।

অপহৃতের ছোট ভাই মো. হোছাইন বলেন, ‘আমার বড় ভাই মো. ইসলাম লেদা রোহিঙ্গা ক্যাম্প নম্বর ২৪ ব্লক নম্বর ‘বি’-‘সি’ সংলগ্ন ব্যক্তি দখলীয় বাজারের জমিতে মুদির দোকান করতেন। প্রতিদিন সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে আসত। প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করার আগ মুহুর্তে মুখোশ পরা ১৫-২০ জন অস্ত্রধারী লোক এসে অস্ত্রের মুখে জিম্মী করে জোরপূর্বক অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

এ সময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা বাধা দিলে সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করে। মুদির দোকানটির কাছাকাছি স্থানে ক্যাম্প ইনচার্জ কার্যালয় ও এপিবিএন পুলিশ কার্যালয়। বিষয়টি আমাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে।

লেদা রোহিঙ্গা ক্যাম্প নম্বর ২৪ এর চেয়ারম্যান মো. আলম বলেন, প্রকাশ্যে গুলিবর্ষণ করে স্থানীয় ব্যবসায়ী অপহরণের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে আতংক ছড়িয়ে পড়েছে। ক্যাম্পের কাঁচাবাজার ও জনসমাগম স্থানে পাহারার ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এপিবিএন পুলিশের ইনচার্জ পরিদর্শক আবদুর রহিম বলেন, স্থানীয় বাসিন্দা মো. ইসলাম নামে একজন ব্যবসায়ীকে মুখোশ পরা ১৫-২০ জন অস্ত্রধারী লোক এসে অস্ত্রের মুখে জিম্মী করে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ সময় অপহরণকারীরা সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের জোর তৎপরতা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com