1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

টেকনাফে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে নাফ ট্যুরিজম পার্ক থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া খালের উত্তরে নাফ ট্যুরিজম পার্কের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও আনুমানিক বয়স ২৭ বছর বলে ধারণা করা হচ্ছে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, বৃহস্পতিবার দুপুরের টেকনাফের কাটাবনিয়া খালের উত্তরে নাফ ট্যুরিজম পার্কের পতিত এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। লাশটি পঁচে অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। এতে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তত: সপ্তাহখানেক আগে তাকে খুন করে ফেলে যায় দূর্বৃত্তরা।

ওসি জানান, ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com