1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
রবিবার বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও প্রার্থী যারা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র চকরিয়ার সিফাত ১২ দিন ধরে নিখোঁজ

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

জিয়াউদ্দিন ফারুক, চকরিয়া ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র চকরিয়ার সিফাতুল ইসলাম ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। সিফাত সদ্য ভর্তি হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।

সিফাত চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব গর্জনতলী এলাকার ছদরুল ইসলামের ছেলে।

সিফাতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে তার সাথে সর্বশেষ কথা হয়। সিফাত ছাত্র আন্দোলনে অংশ গ্রহণ ও আহতের কথা বড় ভাইকে জানান। এছাড়া টাকা পাঠানোর কথা বলেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে। এতে তার মা-বাবা ও পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, তার পিতা (শুক্রবার) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন সিফাতের খোঁজ নিতে।
সিফাত ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com