1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

চকরিয়ার বমু বিলছড়িতে পূর্ব শত্রুতার জেরে বাড়ি অবরুদ্ধ করার অভিযোগ

  • পোস্টিং সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

মোঃ নাজমুল হুদা, লামাঃ

লামার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়িতে পূর্ব শত্রুতার জেরে বাড়ি অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী সাহাব উদ্দীন গং এর বিরুদ্ধে।

শুক্রবার (১৬ আগষ্ট) সকাল ৯ টা হতে বিকাল ৫ টায় পর্যন্ত বমু পানিস্যাবিল (৫ নং ওয়ার্ড) মসজিদের পাশে মৃত মোজাহের উদ্দীনের ছেলে মোঃ জামাল উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় বিচার প্রার্থনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী।

ভুক্তভোগী জামাল উদ্দীন জানান, গত কিছুদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল আমার পার্শ্ববর্তী সাহাব উদ্দীন পরিবারের সাথে। শুক্রবার আমি কাজের দরুন বাড়ি থেকে বাইরে ছিলাম। এসময় প্রতিপক্ষ সাহাব ও তার যুবক ছেলেরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমার পরিবার ছোট ছোট ছেলে মেয়েরদেরকে দিনভর দরজা জানালা ব্ন্ধ করে অবরুদ্ধ করে রাখে। আমি মাধ্যমে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে আমার পরিবারের লোকজনকে উদ্ধার করে রক্ষা পাই। এদের ৫/৭ ছেলে মেয়েসহ আরও অজ্ঞত লোক রয়েছে।
একাধিকবার অকথ্য ভাষায় গালিগালাজ, বাড়িঘর ভাংচুর হত্যার হুমকিও দিচ্ছে তারা।

জামাল উদ্দীন এর ছোট ছেলে স্কুল ছাত্র বেলাল উদ্দীন বলেন, আমাদের ঘর ছাড়া করতে এগুলো করা হয়েছে। এর আগেও আমাদের হুমকি প্রদর্শন করেছিল। এবারে আমরা অনেক বেশি ভয় পেয়েছি। প্রতিনিয়ত তারা আমাদেরকে প্রাণে মারার হুমকি দিচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে সাহাব উদ্দিনকে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com