1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির সংস্কার করাই আমাদের কাজ: ড.ইউনূস

  • পোস্টিং সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রূপ দিতে অন্তর্বর্তীকালীন সরকার নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, গণমাধ্যম ও অর্থনীতির সংস্কার করাই এই সরকারের বর্তমান কাজ বলেও জানান তিনি।

শনিবার (১৭ আগস্ট) সকালে গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে দক্ষিণ এশিয়ার নেতাদের উদ্দেশে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় মাতৃভাষার জন্য ছাত্ররা প্রাণ দিয়েছিল। সাত দশক পরে ছাত্রদের নেতৃত্বের দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র, মানবাধিকার ও সমতার জন্য বিশ্বের যুবকদের অনুপ্রাণিত করেছে।

ঢাকা বিশ্বের গ্রাফিতি রাজধানীতে পরিণত হয়েছে উল্লেখ করে তরুণ প্রজন্মের এই নব উদ্যম নিজ চোখে দেখতে কনফারেন্সে অংশগ্রহণকারী সরকারপ্রধানদের বাংলাদেশে আসার আহ্বানও জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com