1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

লামার কোয়ান্টামে চক্ষুসেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প সম্পন্ন

  • পোস্টিং সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামায় অবস্থিত  কোয়ান্টাম ফাউন্ডেশনে চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজন করে চট্টগ্রাম লায়ন্স ক্লাব।

বৃষ্টি উপেক্ষা করে ১৩ সেপ্টেম্বর শুক্রবার ৫ শতাধিক মানুষ ক্যাম্পে সেবা গ্রহণের জন্যে আসেন। এর মধ্যে ৩২৯ জনকে চক্ষুসেবা প্রদান করা হয় এবং ব্লাড গ্রুপিং করা হয় ১৭৩ জনের। স্থানীয়রা ছাড়াও কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের কিছু অংশ এই সেবা গ্রহণ করে।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ বি-৪ এর গভর্নর কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের প্রথম ভাইস জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ অপু এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন। এছাড়া আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ফিনিক্সের প্রেসিডেন্ট ইঞ্জি. কামাল উদ্দিন আহমেদ, ডিরেক্টর ইঞ্জি. মকবুল হোসেন ও মেম্বারশিপ চেয়ারপারসন মাহাবুবুল ইসলাম।

চক্ষুসেবা এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজনে সহযোগিতার জন্যে লায়ন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com