1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

বান্দরবানে সন্ত্রাসীদের আস্তানায় মিলল অত্যাধুনিক অস্ত্র-প্রযুক্তি সরঞ্জাম

  • পোস্টিং সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিনিধি, বান্দরবান থেকে :

বান্দরবানের সীমান্তবর্তী দোপানিছড়া এলাকায় দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় হানা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে এই অভিযান চালায় রুমা বিজিবি ব্যাটেলিয়ানের সদস্যরা। তবে ওই আস্থানাটি ঠিক কোন সন্ত্রাসী গ্রুপের ছিল তা এখনো জানা যায় নি। বর্তমানে ওই এলাকায় আরো তল্লাশি চালানো হচ্ছে।

বিজিবি রুমা ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ত্রি-সীমানার কাছে ধোম্পানিছড়ার পাহাড়ি গভীর অরণ্যে একটি সন্ত্রাসী গ্রুপ আস্তানা গেড়েছে এমন খবর পাওয়ার পর সেখানে ভোররাতে বিজিবির সদস্যরা অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে ওই আস্থানা থেকে ফাঁকা গুলি ছোড়ে শটকে পড়ে সন্ত্রাসীরা।

পরে সকালে ওই আস্থানা ঘেরাও করে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দুটি কার্বাইন সহ ৬টি বিভিন্ন ধরনের অস্ত্র, ২১ রাউন্ড গুলি, একটি ড্রোন, একটি অত্যাধুনিক সিগন্যাল জ্যামারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম।

স্থানীয়দের ধারণা- অস্ত্র-সরঞ্জামগুলো কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র হতে পারে। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।

উদ্ধারকৃত অত্যাধুনিক সিগন্যাল জ্যামার দিয়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ওয়ারলেস, মোবাইল ও ড্রোনের সিগন্যাল বন্ধে ব্যবহার করতো বলে ধারণা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com