1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

রোহিঙ্গা শিবিরে হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) উখিয়ার আলোচিত রোহিঙ্গা শিবিরে হোপ ফিল্ড হসপিটাল’ পরিদর্শণ করেছেন। হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ এই হাসপাতালটি পরিচালনা করছে। ওই সময় উপদেষ্টা হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেন, কমিউনিটি পর্যায়ে মানবিক স্বাস্থ্যসেবায় হোপ হসপিটাল বাংলাদেশে একটি রোল মডেল হতে পারে।

তিনি হোপ হসপিটালের কার্যক্রমের একটি ডকুমেন্টারি তৈরি করে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়ার পরামর্শ দেন। যাতে সরকার এই ধরণের মানবতার গুণগত ও ভালো কাজগুলো অন্যান্য হসপিটাল-ক্লিনিকে চালু করা যায়। এতে গোটা দেশের জনগণই উপকৃত হবে।

হাসপাতাল পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন।

হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান উপদেষ্টা ও অতিথিদের অভ্যর্থনা জানান। সে সময় আরও উপস্থিত ছিলেন হোপ হসপিটালের ইনচার্জ ও সিনিয়র ম্যানেজার মোঃ শওকত আলী, চীফ মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নুর ইসলাম, চীফ সার্জন ডাক্তার নৃন্ময় বিশ্বাস, ফিল্ড কো-অডিনেটর শাহনাজ বেগম।

প্রসঙ্গত, কক্সবাজারের কৃতিসন্তান ডা. ইফতিখার উদ্দিন মাহমুদ ১৯৯৯ সালে এই হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। শুরুর দিন থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি মানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com