1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

আলীকদম সেনাজোনের আর্থিক সহায়তা বিতরণ 

  • পোস্টিং সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থীদের গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সের ছাত্র ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।
 রোববার (৬ অক্টোবর ) সকাল ১১ টার সময় আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান প্রদানসহ সর্বমোট ৩,৮৪,১৩৩.০০ (তিন লক্ষ চুরাশি হাজার একশত তেত্রীশ টাকা মাত্র) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এই আর্থিক সহায়তা প্রদানের সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলীকদম সেনা জোন (৩১ বীর) জোন কমান্ডার মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি, জোন উপ-অধিনায়ক, আলীকদম সেনা জোন এবং মেজর মোঃ পাভেল মাহমুদ রাসেল, জোনাল স্টাফ অফিসার, আলীকদম সেনা জোন।
মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন পিএসসি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের মাঝে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com