1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

লামায় ১৪০ জন কৃষক পেল কৃষি উপকরণ

  • পোস্টিং সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মোঃ নাজমুল হুদা, লামাঃ

তামাকের বিকল্প ফসল ও কৃষকদের ভাল কাজে উৎসাহিত করতে লামায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহায়তায় ও কৃষি অফিসের আয়োজনে ৮০ জন কৃষক -কৃষাণীর মাঝে প্রতিজনকে ১২ কেজি চীনা বাদাম, ডিএপি সার ১০কেজি, এমওপি সার ৫ কেজি, তিন ধরনের বালাই নাশক ও ৬০ জনকে ভুট্টা বীজ ২কেজি, ডিএপি সার ২০কেজি, এমওপি ১০কেজি ও তিন ধরনের বালাই নাশক বিতরণ করা হয়।

রোববার (৩ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিনামূল্যে বীজ, সার ও তিন ধরনের বালাই নাশক দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং।

কৃষি অফিসার কৃষিবিদ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার আবদুল্লাহ হিল মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আভীজিৎ বড়ুয়া, কৃষক -কৃষাণীসহ অনেকেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com