1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

আলীকদম সীমান্ত দিয়ে প্রবেশকালে ৮১ রো‌হিঙ্গা‌ আটক

  • পোস্টিং সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবান আলীকদমে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশে সময় তাদেরকে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি পৃথক অভিযানের মাধ্যমে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩১ শিশু রয়েছে এবং বাকি ৫০ জন প্রাপ্ত বয়স্ক।

তথ্য সূত্রে জানা গেছে, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদের কয়েকটি পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করে।

মো. শফি উল্লাহ নামের এক রোহিঙ্গা নাগরিক বলেন,৮ লক্ষ টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে আলীকদমে কয়েকটি সীমান্ত দিয়ে তারা আমাদের কে পাঠিয়েছে। তিনি আরও বলেন, দালাল চক্রের সদস্যরা টাকা নেওয়ার পরে বাস টার্মিনাল থেকে গাড়িতে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাদেরকে পাঠানোর সময় আটক করা হয়েছে বলে জানান তিনি।

প্রশাসন ও স্থানীয়রা জানায়, মায়ানমারের সীমান্ত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে আলীকদমে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিক কে আটক করে স্থানীয়রা। পরে প্রশাসনকে খবর দিলে তাদেরকে আটক করে প্রশাসনের হেফাজতে রাখা হয়। আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন ঢাকা মেইলকে বলেন, পৃথক অভিযানে আটককৃত ৮১ জন রোহিঙ্গাকে পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব ঢাকা মেইলকে বলেন, সকালে ৩টি পৃথক অভিযানে এইসব রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবির) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com