1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

লামায় কৃষি অফিসের উদ্যোগে বীজ ও সার বিতরণ 

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলায় কৃষি প্রণোদনার অংশ বিশেষ কৃষক -কৃষাণীদের  মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর,২৪ ইং,) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ সময় বিতরণ কার্যক্রমে সভাপতি হিসেবে অংশ নেন লামা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আশরাফুজ্জামান।
সেখানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহরিয়ার বিন গিয়াস,সরকারি মাতামুহুরী কলেজ এর প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, সহকারি তথ্য অফিসার লামা, রাশেদুল হক রাসেল,লামা সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদ সিদ্দিকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া,উপসহকারি কৃষি অফিসারগণ,কৃষক-কৃষাণীসহ অনেকেই।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, রবি/ ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে ভুট্টা, সরিষা,সূর্যমুখী,চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,ফেলন,অটহড় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে  ভূট্টা ৫০ জন, সরিষা ৪৫০ জন,সূর্যমুখী ৪০ জন,চীনাবাদাম ১৬০ জন,পেঁয়াজ ৪০ জন,ফেলন ৩০ জন,অটহড় ৩০ জন কৃষক-কৃষাণীকে বীজ ও সার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com