1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

আলীকদমে বিএনপির জনসমাবেশে অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মোঃ নাজমুল হুদা, বান্দরবান দ. প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কারও অর্থনৈতিক মুক্তির ৩১দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সাচিং প্রু জেরি সমর্থিত আলীকদম উপজেলা বিএনপির জনসমাবেশে আলীকদম উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে মিছিল মিছিলে জনসমাবেশে যোগ দেন।

বুধবার (১১ নভেম্বর ২০২৪ইং) বিকাল ২ টার সময় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আলীকদম উপজেলা বিএনপির জনসমাবেশ প্রস্তুুতি কমিটির আহ্বায়ক আনছার আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেননবান্দরবান জেলা বিএনপি সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মজিবুর রশিদ, সহ-সভাপতি সাশৈপ্রু, বান্দরবানের যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী, বান্দরবান জেলা মহিলা সভাপতি মিসেস নিরুতাজ বেগম নিলা, বান্দরবান জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. তাহের, বান্দরবান জিয়ামঞ্চ মোসলেম উদ্দিন চৌধুরী, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিকসহ আরো অনেকেই বক্তব্য রাখেন ।

এছাড়া আরও, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যনু মার্মা, লামা উপজেলা বিএনপির একাংশে সভাপতি ও সাবেক মেয়র আমির হোসেন আমু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল হাসেম কোং, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মো. আবুল বাশর, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোরশেদসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com