1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

পাহাড়ের সমস্যা সমাধানে ভূমি কমিশন দ্রুত পূনর্গঠন করা হবে: পার্বত্য উপদেষ্টা

  • পোস্টিং সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধিঃ পাহাড়ের সমস্যা সমাধানে ভূমি কমিশন দ্রুত পূনর্গঠন করা হবে, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ২৮ডিসেম্বর(শনিবার) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুলের দ্বিতল ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম তথা গোটা দেশের প্রধান সমস্যা হচ্ছে ভূমি। দাদা হাঙ্গামা গোলমাল তৈরি হয় ভূমি নিয়েই। পার্বত্য চট্টগ্রামের ভূমি জটিলতা নিরসনে গঠিন ভূমি কমিশন দ্রুত পুনর্গঠন করে কাজ শুরু করা হবে। এটি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, পাহাড়ের অর্থনীতি অনেকটাই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। এখন পর্যটনের মৌসুম, বান্দরবান জেলায় শতভাগ পর্যটন খুলে দেয়ার বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে। যেহেতু এটি নিরাপত্তা বিষয়ক সমস্যা, আইনশৃংখলা বাহিনী’সহ নিরাপত্তায় নিয়োজিত সরকারের সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে আগামী আইনশৃংখলা সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

পরে তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদের নবনির্মিত চারতলা প্রশাসনিক ভবনে ফলন উন্মোচন করেন। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্নসচিব কঙ্কন চাকমা, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী,
পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে কালেক্টরেট স্কুলের দ্বিতল ভবন এবং এলজিইডি’র অর্থায়নে ৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে চারতলা সদর উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com