1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

  • পোস্টিং সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দবানের লামায় নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পিতা সুশীল (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাতামুহুরী নদীর মিশন ঘাটের চতরমাল্লার কুমে গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।

নিখোঁজ অর্পিতা সুশীল পৌর এলাকার মিশন গেইট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে ও বিলছড়ি হেব্রণ খ্রিষ্টান বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী ছিল।লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান। এ সময় তিনজন গোসল শেষে নদীর তীরে উঠলেও অর্পিতা অসতর্কতাবশত ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে স্রোতের টানে ডুবে যান। খবর পেয়ে ফায়াার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ অর্পিতা সুশীলকে উদ্ধার সম্ভব হয়নি।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, অর্পিতাকে উদ্ধার করতে অভিযান অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com