1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

চকরিয়ায় স্ত্রী হত্যাকারী মেহেদী লামায় আটক

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক আব্দুল হামিদের কন্যা হাফসা বেগম (২০) কে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যান নিহতের স্বামী মেহেদী হাসান (২২) নামের যু্বক। এসময় তার ছুরিকাঘাতে শ্বাশুড়িও গুরুতর আহত হন।

পালিয়ে যাওয়া খুনি মেহেদী হাসানকে ঘটনার ৮ন্টার মাথায় বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ইয়াংছার-কাঁঠালছড়া এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে আটক করেন কুমারী ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল আহমেদ ও সঙ্গীয় ফোর্স।

আটক খুনি মেহেদী হাসান (২২) চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপির ৩নং ওয়ার্ডের মারকাজ মসজিদের অদূরে আজমুল্লাপাড়ার আবুল হাশেমের ছেলে।

কুমারী ফাঁড়ির ইনর্চাজ এসআই জামিল বলেন-চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে ছবি দেখে ঘাতক মেহেদীকে আটক করতে সক্ষম হয়।পরে তাকে লামা থানায় নিয়ে যাওয়া হয়।সেখান থেকে খুনি মেহেদীকে তার নিজ উপজেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য-শুক্রবার (১৭ জানুয়ারী) চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকার সাংবাদিক আব্দুল হামিদের বাড়ীতে ঢুকে  স্ত্রী আর শ্বাশুড়িকে ছুরিকাঘাত করলে স্ত্রী হাফসা মারা যান। গুরুতর আহত শ্বাশুড়িকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com