1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টে ৭ লাখ টাকা জরিমানা

  • পোস্টিং সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

মোঃ নাজমুল হুদাঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে FAC ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী ৭ লাখ টাকা এবং জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ১,৮০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। মোবাইল কোর্টের সময় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করে লামা বন বিভাগ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিস। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com