1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

বান্দরবানে ইসলামী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • পোস্টিং সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মোঃ নাজমুল হুদা: বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ১৬ মার্চ রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় ইসলামি সমাজ কল্যাণ সমিতির সভাকক্ষে ইফতার সামগ্রী বিতরণ-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু তালেব।

অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য প্রদান করেন বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সেক্রেটারী মোহাম্মদ ইসহাক। কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির সহ- সভাপতি মাওলানা দলিলুর রহমান আনচারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতির নির্বাহী সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতি বান্দরবান এর নির্বাহী সদস্য ও মিডিয়া ব্যাক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ আলী।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন হিলভিউ হাসপাতালের ডাইরেক্টর ও মডেল একাডেমি মাদ্রাসা অধ্যক্ষ মো: রেজাউল করিম, অফিস সহকারী মো: কলিম উল্লাহ, ইমাম মাওলা শোয়েব প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যাণ সমিতি পবিত্র রমজান উপলক্ষে
বান্দরবানের হতদরিদ্র গরিব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ’সহ ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে আসচ্ছে, আগামীতে সমাজের কল্যাণে প্রতিটি কার্যক্রমের আরো উত্তর উত্তর উন্নতি কামনা করেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com