1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

বান্দরবান লামায় দুই তামাক চাষিসহ ৯ জন অপহরণ

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মোঃ নাজমুল হুদাঃ বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দূর্গম লুলাইং এলাকা থেকে তামাক ক্ষেতের ৯ জন শ্রমিককে অপরহরণ করেছে দূর্বৃত্তরা।

গতকাল সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে লামা সরই ইউনিয়নের লুলাইং এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইং এলাকায় তামাক খেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে রাত তিন টার দিকে দূর্বৃত্তরা অস্ত্রের মুখে তাক করে তাদেরকে নিয়ে যায়। এলাকাটি নেটওয়ার্ক বিহীন হওয়ার আজ সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের ঘটনার পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্) আবদুল করিম বলেন, গতকাল দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ৯ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের উদ্ধারের অভিযান চলমান রয়েছে বলে জানান।

প্রসঙ্গত, এর আগে দুই দফায় সরই ইউনিয়ন থেকে ১৪ জন এবং ২৬ ফেব্রুয়ারিতে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ২৬ জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায় তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com