1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

বৈশাবী উৎসবে বান্দরবান সেনাজোনের আর্থিক সহায়তা বিতরণ

  • পোস্টিং সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

মোঃ নাজমুল হুদাঃ মহাসংগ্রাই, বিজু ও বৈসাবি উৎসব উপলক্ষে বান্দরবান সেনাজোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান। আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫:)পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব মহাসংগ্রাই, বিজু ও বৈসাবি উপলক্ষে বান্দরবান সেনা জোন কর্তৃক বিভিন্ন ব্যক্তি, পাড়াবাসী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি-এর নেতৃত্বে অনুদান বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এই আর্থিক সহায়তা মূলত উৎসবকে আরও আনন্দময় ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য যে,বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে—মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল জাতিগোষ্ঠীর পাশে থেকে সমন্বিত সহযোগিতা প্রদান করে চলেছে।

এই ধরনের কার্যক্রম জাতিগোষ্ঠীর মাঝে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তুলছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও সামাজিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com