1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সার্জেন্ট নিহত

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানে বাস চাপায় সেনাবাহিনীর সাবেক এক সার্জেন্ট নিহত হয়েছেন। নিহতের নাম রেজাউল করিম(৪০)। তিনি কক্সবাজার জেলার পেকুয়া ইউনিয়নের শেখের খিল এলাকার ঘোনা পাড়ার বাসিন্দা।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বান্দরবান – কেরানীহাট সড়কের তালুকদার পাড়ার এলাকায় পর্যটন মোটেলের সামনে এই মর্মান্তিক ঘটনা টি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে তিনি মোটরসাইকেল যোগে কক্সবাজার থেকে বান্দরবানে আসছিলেন। পথে বান্দরবান থেকে চট্টগ্রাম মুখী সাঙ্গু ট্রাভেলের একটি বাস তাকে চাপা দেয়। পরে পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে। সেক্ষেত্রে বাসটি জব্দ করা হয়েছে।

এই ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, আহত কে উদ্ধার করে সেনাবাহিনীর এমডিএস হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com