1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

আলীকদমে কৃষক-কৃষানী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংসানু মার্মা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রফুজ বড়ুয়া, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নয়াপাড়া রুপমুহুরী রিসোর্ট এর কনফারেন্স রুমে সাড়ে তিনটার দিকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা চাষাবাদের বিষয়ে নিজেদের অতীত অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তামাক চাষের বিকল্প উন্নত জাতের মসলা ও সবজি চাষের প্রতি নিজেদের নিয়োজিত করতে উদ্ভুদ্ধ করেন। উপজেলার প্রায় ২শত কৃষক কৃষাণী অংশ নেন।

এছাড়াও স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক, শিক্ষক এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় মসলার উন্নত জাত ও তার চাষাবাদ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মসলার উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষি বিশেষজ্ঞরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com