1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

আলীকদমে ভিজিএফ চাউল বিতরণ

  • পোস্টিং সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

মোঃ নাজমুল হুদাঃ পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে বান্দরবানের আলীকদমে ৪ টি ইউনিয়নে অসহায় দুঃস্থ ও হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জুন) ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে চাউল বিতরণের সময় চেয়ারম্যান জয়নাল আবেদীন,প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন,ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন কান্তি দাশ,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ইউপি সদস্য মাহবুবুল আলম,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাউল বিতরণে উপকারভোগীদের উদ্দেশ্য ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, সরকারের মাধ্যমে প্রতিটি ঈদে আমরা চেষ্টা করি যেন ইউনিয়নের কোনো অসহায় পরিবার খাদ্য সহায়তা ছাড়া না থাকে।

ভিজিএফ চাউল তাদের ঈদ আনন্দ কে কিছুটা হলেও বাড়িয়ে তুলবে বলে আমরা আশা করি। তিনি আরো বলেন অত্র ইউনিয়নে পাহাড়ী বাঙালীসহ ৩ হাজার ২শত ৪০ জনকে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে এবং ৯টি ওয়ার্ডে চাউল বিতরণ করা হবে বলে জানান।আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে.এম.নজরুল ইসলাম জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র মাঝে আলীকদম উপজেলা ৪টি ইউনিয়নে প্রায় ১১-হাজার ৪-শত ৪০-জন পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে।

এবং ভিজিএফের চাউল বিতরণ কালে উপজেলার ৪টি ইউনিয়নের ৪ জন দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাউল বিতরণ কার্যক্রম চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com